চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

শ্রীলংকায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন জোট

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:০৪ পিএম, ২০২২-০৪-০৫

শ্রীলংকায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন জোট

চরম অর্থনেতিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের সর্বদলীয় সরকার গঠনের আহ্বান প্রত্যাখ্যান করে উল্টো ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন  কমপক্ষে ৪১ জন আইনপ্রণেতা। এর ফলে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

জোট ছাড়ার ঘোষণা দিয়ে শ্রীলঙ্কান ফ্রিডম পার্টির নেতা মাইথ্রিপালা সিরিসেনা বলেন, ‘আমাদের দল জনগণের পক্ষে। ’

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলেছে, শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি সরকারি জোট ছাড়ায় রাজাপাকসের সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে। এতে সরকারের জন্য নীতিনির্ধারণ কঠিন হবে, যদিও স্বতন্ত্র আইনপ্রণেতারা সরকারের প্রস্তাবে সমর্থন দিতে পারবেন।

এর আগে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর ছেলেসহ ২৬ সদস্য। এরপর পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। কিন্তু তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা সরকারে যোগদানের আমন্ত্রণকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে দাবি করেছে যে দেশের খাদ্য, জ্বালানি এবং ওষুধের ক্রমবর্ধমান ঘাটতির জন্য সরকারকে পদত্যাগ করতে হবে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বর্তমানে সবচেয়ে খারাপ সময় পার করছে দ্বীপ রাষ্ট্রটি। সূত্র: এনডিটিভি

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর