শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০১:২৫ পিএম, ২০২০-০৯-১৬
পটিয়া মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা সহ তিন মহিলাকে আটক করেছে। ১৫ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) এর একটি টিম তিন হাজার পিস ইয়াবা সহ গ্রেফতারকৃতরা হলেন- সাজিদা বেগম (৩৫) স্বামী- শহরমূলক, খতিজা বেগম (৫৫),স্বামী- দুদু মিয়া এবং নুর নাহার বেগম (৪০),
স্বামী - আমীর হোসেন, কক্সবাজার জেলার, টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় তাদের তিনজনের বাড়ি।
সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের এর বিপরীত পার্শ্বে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনের পার্স
(হাত ব্যাগ) তল্লাশী করে। এতে প্রতিটি পার্সে (হাত ব্যাগ) লুকানো এক হাজার করে তিনজন মহিলার কাছে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা আটক মহিলাদের মাদক সংরক্ষণ ও বহনের অপরাধে আটক করে। এ ব্যাপারে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন বিভিন্ন কৌশলে মহিলারা পার্সে (হাত ব্যাগ) করে ইয়াবা টেকনাফ থেকে চট্টগ্রামকে পাচার করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে চ্যালেন্জ করলে তাদের পার্সে (হাত ব্যাগে) তল্লাশি করে তিনজনের কাছে প্রতি ব্যাগে এক হাজার করে ইয়াবা উদ্ধার করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited