চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:০৮ পিএম, ২০২২-০৪-০৩

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন ডেপুটি স্পিকার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রোববার (০৩ এপ্রিল) সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী অভিহিত করে প্রস্তাবটি খারিজ করেন তিনি।


এর আগে বিরোধী দলগুলো পক্ষপাতিত্বের অভিযোগ এনে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে রোববারের অধিবেশনের সভাপতিত্ব করেন সুরি।

এদিন অধিবেশন শুরু হওয়ার পরপরই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি প্রধানমন্ত্রী ইমরানের আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, গত ৭ মার্চ আমাদের রাষ্ট্রদূতকে অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। বিরোধী দল আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দায়ের করার একদিন আগে এ ঘটনা ঘটে। আমাদের বলা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নির্ভর করছে অনাস্থা প্রস্তাবের সাফল্যের ওপর। যদি প্রস্তাবটি ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানের পথ খুবই কঠিন হবে।

এরপর মন্ত্রী প্রশ্ন তোলেন, এটি কীভাবে অনুমতি দেওয়া যেতে পারে এবং ডেপুটি স্পিকারকে সাংবিধান অনুযায়ী বিষয়টি নির্ধারণের আহ্বান জানান।

ডেপুটি স্পিকার সুরি জানান, গত ৮ মার্চ উত্থাপিত প্রস্তাবটি আইন ও সংবিধান অনুযায়ী হওয়া উচিত। মন্ত্রী যে বিষয়গুলো উত্থাপন করেছেন তা বৈধ। কোনো বিদেশি শক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেওয়া হবে না। তিনি প্রস্তাবটি খারিজ করে দিয়ে বলেন, এটি আইন, সংবিধান ও বিধির সঙ্গে সাংঘর্ষিক। পরে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।  সূত্র: ডন

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর