শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৪৮ পিএম, ২০২২-০৪-০৩
চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে চলমান শুষ্ক মৌসুম ও রমজানে মহানগরের পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মডস জোনগুলো তদারকি করা হবে। এজন্য ৪টি কন্ট্রোল রুম ও ১৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।
তিনি বলেন, পানির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিটি ট্রিটমেন্ট প্লান্টকে ধারণক্ষমতার সর্বোচ্চ পানি সরবরাহে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেহেতু গরম পড়ছে তাই পানি পেতে যাতে গ্রাহকদের কোনও সমস্যা না হয়, এজন্য সব সরবরাহ লাইনগুলো ঠিক আছে কি-না মনিটরিং করেছে ওয়াসা। যাতে উঁচু স্থানে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে জন্য গেট বাল্বগুলো মেরামত করা হয়েছে।
তিনি বলেন, তারপরও কোনও এলাকায় যদি পানি সংকটের অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক পানি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫টি গাড়ি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited