শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২২-০৪-০২
রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে দাম দিতে হবে দেশটির মুদ্রা রুবলে। এ জন্য রাশিয়ার একটি ব্যাংকে বিশেষ হিসাব খুলতে হবে।এর ব্যত্যয় হলে গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে রাশিয়া।
বৃহস্পতিবার (৩১ মার্চ) এমন একটি ডিক্রিতে স্বাক্ষর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দরপতনের শিকার রুবলকে চাঙ্গা করানোর চেষ্টা হিসাবে দেখা হচ্ছে পুতিনের এ ঘোষণাকে।
রুশ গ্যাসের বড় ক্রেতা জার্মানি ইতোমধ্যে বলেছে, তারা রাশিয়ার ব্ল্যাকমেইলে নতিস্বীকার করবে না। ফ্রান্সও একই কথা বলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তেলের বাজারের ওপর চাপ কমাতে তার দেশের কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল সরবরাহের ঘোষণা দেবেন বলে প্রচারমাধ্যমে বলা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মস্কোতে বলেন, কেউ আমাদের কাছে বিনামূল্যে কিছু বিক্রি করে না। আমরাও কোনো দাতব্য কাজ করতে যাচ্ছি না।
পুতিন বলেন, দাম পরিশোধের মাধ্যম রুবলে ধার্য করার অর্থ হচ্ছে রাশিয়ার সার্বভৌমত্বকে শক্তিশালী করা। পুতিনের স্বাক্ষরিত আদেশের অর্থ, রাশিয়ার গ্যাসের বিদেশি ক্রেতাদের সেদেশের গাজপ্রম ব্যাংকে হিসাব খুলে এতে ইউরো বা মার্কিন ডলার স্থানান্তর করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, বিদেশি ক্রেতাদের গ্যাসের জন্য রুবলে দাম দেওয়ার মাধ্যমে বাজারে মুদ্রাটির অবস্থা ভালো হতে পারে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে রুবলের মান দ্রুত হ্রাস পেয়েছে। তবে তা পুনরুদ্ধার হতে শুরু করেছে।
পশ্চিমা কোম্পানি এবং সরকারগুলো রুবলে গ্যাসের দাম পরিশোধের রুশ দাবিকে বিদ্যমান চুক্তির লঙ্ঘন দাবি করে আগেই প্রত্যাখ্যান করেছিল। কারণ ওই দাম ইউরো বা মার্কিন ডলারে ঠিক করা হয়েছে।
ইইউ তার গ্যাসের প্রায় ৪০% এবং জ্বালানি তেলের ৩০% তেল রাশিয়া থেকে পায়। সরবরাহ ব্যাহত হলে এর কোনো সহজ বিকল্প নেই। সূত্র: বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited