চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৪২ পিএম, ২০২২-০৩-৩১

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান

পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।


এর আগে সামাজিক মাধ্যম টুইটারে ইমরানের দলের নেতা ও পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপর জ্যেষ্ঠ পিটিআই নেতা ফয়সাল জাভেদ খান জানিয়েছেন, ইমরান ঠিক কখন ভাষণ দেবেন তা পরে জানানো হবে।

পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারকে হুমকি দিয়ে কোনো একটি উৎস থেকে চিঠি দেওয়া হয়েছে। গত ২৭ মার্চ পিটিআইয়ের এক সমাবেশে প্রধানমন্ত্রী ইমরান এই অভিযোগ করেন। তিনি বলেন, তার সরকার উৎখাতের প্রচেষ্টায় বিদেশি শক্তি জড়িত। আর এই কাজে পাকিস্তানেরই কিছু মানুষকে ব্যবহার করা হচ্ছে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করলেও পিটিআই নেতারা বলছেন, হুমকি চিঠিতে বিদেশি ষড়যন্ত্রের পরিষ্কার প্রমাণ রয়েছে।পাকিস্তানে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্রনীতিতে বিপর্যয়ের অভিযোগ এনে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন বিরোধীরা। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে দেশটির জাতীয় পরিষদে বিতর্ক শুরু হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিও নিউজের হিসাব অনুযায়ী, বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অন্যদিকে ইমরান সরকারের রয়েছে ১৪২ ভোট। প্রস্তাবের ওপর বিতর্কের পর আগামী ৩ এপ্রিল ভোট হতে পারে।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর