শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৫ পিএম, ২০২২-০৩-৩১
চট্টগ্রাম মহানগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে কৃত্রিম রং মিশ্রণ ও মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য উৎপাদন ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে র্যাব । অভিযানে নগরীর ডবলমুরিং ও পাহাড়তলী এলাকার ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। বুধবার (৩০ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে ডবলমুরিং এলাকার মেসার্স কামাল এন্টারপ্রাইজ, পাহাড়তলীর মেসার্স সিরাজ এন্টারপ্রাইজ, মেসার্স পারভেজ অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ ও মেসার্স দরবার এন্টারপ্রাইজকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেসার্স তাসমিন এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মো. চপল।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর বেশকিছু স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে কৃত্রিম রং মিশ্রণ ও মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ডবলমুরিং ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি প্রতিষ্ঠানকে সিলগালাও করে দেওয়া হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited