শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:৪২ পিএম, ২০২০-০৯-১৫
চট্টগ্রামের ৯ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন এবং বাকি ১১টি ইউনিয়নে বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান, মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর, আধুনগর ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়াও ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে, খিরাম ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, জাফতনগর ইউনিয়নের ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ৪টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং ১১টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২০ অক্টোরব। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রির্টানিং অফিসার হিসেবে স্ব স্ব উপজেলার নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited