চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রুটের বিদায় চান ইংল্যান্ডের সাবেক অধিনায়করা

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৩৭ পিএম, ২০২২-০৩-২৮

রুটের বিদায় চান ইংল্যান্ডের সাবেক অধিনায়করা

 অস্ট্রেলিয়া সফরে সবশেষ অ্যাশেজ সিরিজে বড় ব্যবধানে হেরেছে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজে হারের পর কোচ সিলভারউড চাকরি হারালেও অধিনায়কত্ব ধরে রেখেছিলেন জো রুট। 

এবার রুটকে বাদ দেওয়ার জোর দাবি উঠেছে। সবশেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তার চেয়েও বড় কথা হলো সবশেষ টানা ৫টি সিরিজে জয় পায়নি জো রুটের দল। যে কারণে সাবেক একাধিক অধিনায়ক রুটের বিদায় দেখতে চান। 
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবেচেয়ে বেশি ২৬তম টেস্ট হেরেছে জো রুটের নেতৃত্বাধীন দল। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, নাসের হুসেইন ও মাইকেল ভনরা জো রুটের অধিনায়কত্ব কেড়ে নিতে বলছেন।

মাইকেল আথারটন ‘দ্য টাইমসে’ নিজের কলামে লেখেন- রুটের অধিনায়কত্ব অগ্রহণযোগ্য এবং নিশ্চয়ই মনে মনে সেও জানে এটা। ওর দল এ নিয়ে টানা ৫টা সিরিজে জয় পায়নি এবং ১৭ টেস্টের মাত্র ১টিতে জিতেছে। এত ভালো সব খেলোয়াড় থাকা এক দলের জন্য এর চেয়ে খারাপ আর কী হতে পারে।

তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে রুটের যাত্রা শেষ। একটা সময় আসে যখন একজন অধিনায়কের কোনো কিছু দেওয়ার থাকে না, নতুন খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে নতুন কিছু বলার থাকে না। সে সময়ে ভিন্ন ধরন বা ভিন্ন কণ্ঠ প্রয়োজনীয় হয়ে ওঠে। রুটের অবস্থা অ্যাশেজেই বোঝা গেছে। অ্যাশেজে হারের পর সবাই চাকরি হারানোর পরও রুট কীভাবে রয়ে গেছে- সেটা রহস্যজনক। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন ‘ডেইলি মেইলে’ নিজের কলামে লিখেছেন- রুট একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং পছন্দ করার মতো মানুষ। কিন্তু আমার মনে হয় না ওর মধ্যে অধিনায়ক হওয়ার মতো সহজাত কিছু ছিল। মাঝেমধ্যে আপনার শক্ত চরিত্রের লোক লাগে। ১০টা জি-হুজুর নিয়ে দল গড়ার চেষ্টা করা হয়েছে, এটা দায়িত্বে অবহেলা ছাড়া আর কিছু নয়। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ‘ডেইলি টেলিগ্রাফে’ লিখেছেন- গ্রেনাডাতে এটা হয়েছে, অস্ট্রেলিয়ায় বারবার হয়েছে এবং গত গ্রীষ্মে অনেকবার হয়েছে। এটা নিয়মিত দেখা যাচ্ছে, চাপে পড়লে রুটের ইংল্যান্ড সেটা সামলাতে পারে না। যখনই এমন একটা ঘণ্টা আসে যেখানে জেতা দরকার, তারা সেটা হারে।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর