শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:২০ পিএম, ২০২২-০৩-২৭
হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার উত্তর মিরেরখীল ৮নং এলাকার ইট ব্যবসায়ী আনোয়ার কোম্পানীর বাড়ি রশিদ ভিলাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার কোম্পানী বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা করেন।
ডাকাতদল ৪৫ভরি স্বর্ণালংকার,ডাইমন্ড,৩টি মোটরসাইকেল সহ নগদ ২২লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
পরিবার ও থানা সুত্রে জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভিতর ডুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধারালো চাপাতি ধরে মেরে ফেলার হুমকি দেই। এক পর্যায়ে আনোয়ার কোম্পানীর ছেলে ও ছেলের বউদের হাত পা বেঁধে ফেলে। পরে তাদের ব্যবহাহারের ৩টি মোটর মোটরসাইকেল, ঘরে রক্ষিত ৪৫ ভরি স্বর্ণ,২.৭০ সেন্ট ডাইমন্ড,নগদ ২২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এমনকি ঘরের সিসি ফুটেজের কম্পিউটারের ডিভাইস সহ খুলে নিয়ে যায় ডাকাত দল। তবে দুইটি মোটরসাইকেল পার্শ্ববর্তী রাউজান উপজেলার উত্তর সত্তার জমিনের মধ্যে ও আরেকটি ফটিকছড়ি উপজেলা এলাকায় ফেলে চলে যায় বলে পরিবার সূত্রে জানায়।
এদিকে খবর পেয়ে ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন ও হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,র্যাব-৭ একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন সুত্র ধরে এ ডাকাত দলদের সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ।
রশিদা ভিলার মালিক আনোয়ার কোম্পানী সাংবাদিকদের বলেন, হয়তো আমাদের পরিচিত কেউ একজন আমাদের অজানা মতে বাসায় ঢুকে বসে ছিলো,গভীর রাতে বাসায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ঐ ব্যক্তি দরজা খুলে ডাকাত দলকে বাসায় প্রবেশ করায়। এক পর্যায়ে আমার পরিবারকে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা সংগঠিত করে।এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি ।
হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে পৌরসভার মিরেরখীল ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। দ্রুত শনাক্ত করে ডাকাত দলকে আইনের আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited