চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রায় গ্যাস বিক্রি হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৩৮ পিএম, ২০২২-০৩-২৪

পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রায় গ্যাস বিক্রি হবে: পুতিন

পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে এ ঘোষণা এল। ধারণা করা হচ্ছে এতে বেকায়দায় পড়বে ইউরোপের দেশগুলো। যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল। 

জানা গেছে, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানি বাজারে প্রভাব পড়ে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ চলমান থাকবে, তবে তা আগের নির্ধারিত চুক্তি অনুযায়ী।

এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি-রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠনের বরাতে বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে। ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর