শিরোনাম
এম,নুরুদ্দোজা,চকরিয়া: | ০৯:৩৫ পিএম, ২০২০-০৯-১৫
পরিবেশ আইন লঙ্ঘনের মাধ্যমে কক্সবাজারেের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলণের হিড়িক পড়েছে। বিষয়টি জানতে পেরে অভিযানে নেমেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভীর হোসেনের নেতৃত্বে অভিযানে বালু উত্তোলণের অপরাধে তিনটি মামলায় দেড়লাখ টাকা জরিমানা করেছেন।
সম্প্রতি আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাতামুহুরী নদীর বিভিন্ন বালু পয়েন্টে অভিযান চালিয়ে একটি সেলোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দের পর গুড়িয়ে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মিলন কান্তি দাশ।
আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা মিলন কান্তি দাশ বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশ আইন লঙ্ঘনের মাধ্যমে কতিপয় মহল চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর নামার চিরিঙ্গা, সাহারবিল, পূর্ববড় ভেওলা, বিএমচর, বেতুয়া বাজার, কৈয়ারবিল ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। এ অবস্থার কারণে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অবশ্য সম্প্রতি সময়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জড়িতদের তাগাদা দেওয়া হয়। এরপরও মেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয় ।এ সময় ১টি মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করে গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানের সময় বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়।
সহকারি কমিশনার ভুমি বলেন, আগেরদিন বুধবার মাতামুহুরী নদীর বেতুয়াবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণের পর মজুদ করার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারার আলোকে দুইটি মামলায় ১ লাখ দুই হাজার টাকা ও মঙ্গলবার উপজেলার সুরাজপুর একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited