শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:৪৬ পিএম, ২০২২-০৩-২৩
রোহিঙ্গা গণহত্যার বিচার নিয়ে দায়ের করা মামলার আইনি খরচ মেটাতে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি দেশগুলোর সহায়তা চেয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পাকিস্তানের ইসলামাবাদে ওআইসির ৪৮তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা বিষয়ক ওআইসি অ্যাডহক মন্ত্রী পর্যায়ের কমিটির এক বৈঠকে তিনি এই সহযোগিতা চান। বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশাল আর্থ-সামাজিক ও পরিবেশগত মূল্য বহন করতে পারে না। সুতরাং তাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন করতে হবে।
বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে জবাবদিহি করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে গাম্বিয়ার দায়ের করা মামলায়, বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সাম্প্রতিক শুনানির হালনাগাদ অবস্থা নিয়ে আলোচনা করা হয়। মামলা পরিচালনা করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়। এ সময় তুরস্ক তহবিলে ২ লাখ মার্কিন ডলার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited