চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়া উপজেলা তথ্য অফিসের উদ্দ্যোগে শিশু ও নারী উন্নয়ন কর্মশালা

পটিয়া প্রতিনিধি :    |    ০৯:১৪ পিএম, ২০২০-০৯-১৫

পটিয়া উপজেলা তথ্য অফিসের উদ্দ্যোগে শিশু ও নারী উন্নয়ন কর্মশালা

পটিয়ায় তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের ৫ম ধাপে এক ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী তথ্য কর্মকর্তা আবদুস সালাম, পটিয়া তথ্য অফিসের মাননীয় হুইপের প্রতিনিধি পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা: রাজিব দে, সমবায় কর্মকর্তা হাবিব উল্লাহ, মুক্তিযোদ্ধা আমিনুল হক, সুমন বড়ুয়া প্রমুখ।
এতে বক্তারা শিশু অধিকার ও নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার সরকারের গৃহিত নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, আজ দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ পদে নারীরা পদায়িত হয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। তারা প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, মাদক নির্মূল, বাল্য বিবাহ রোধ ও সকলের বাড়ীতে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান। এতে প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ আজ স্যানিটেশন ও নারীর ক্ষমতায়নে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক এগিয়ে রয়েছে। যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই স্বীকার করেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিত্ব করেছে।
পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, শিশু যেখানেই জন্ম গ্রহন করুক না কেন? নিবন্ধন নিশ্চিত্ব করতে হবে। এছাড়াও তিনি বলেন সারা দেশে আজ প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশু শিক্ষা গ্রহন করছে। এতে প্রতিবন্ধিরাও বাদ যাচ্ছে না।
সভাপতি ইউএনও ফয়সাল আহমেদ বলেন, নারীরা আজ ক্ষমতায়িত হওয়ায় সব জায়গায় তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তিনি শিশুদের মানষিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা রাখার আহবান জানান।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর