চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

লোহাগাড়া প্রতিনিধি :    |    ০৭:০৬ পিএম, ২০২২-০৩-২১

লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।  

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র প্রিমিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী মুুহাম্মদ হারুনুর রশিদ (২৭), চসিক ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক জাহানের পুত্র রিজভী শাকিল, সাইফুল ইসলাম, খোরশেদ আলী ও মনসুর আলী।  

দোহাজারী হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে (চট্টমেট্রো-গ ০০৫২) ৪ যুবক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আমিরাবাদ পৌঁছার পর তাদের আরেক বন্ধু গাড়িতে উঠেন। আধুনগর বাজারে পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের সাথে (চট্টমেট্রো-ট ০৩১৫) প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর