শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৯:১২ পিএম, ২০২০-০৯-১৫
পটিয়া উপজেলার ৩নং ওয়ার্ড ভাটিখাইন ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য আবদুল জলিলের বাড়িতে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে তিন দফায় থেমে থেমে গত ১৩ সেপ্টেম্বর সকাল, দুপুর এবং সন্ধ্যায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, সেখানে তারা চিকিৎসা সেবা গ্রহণ করে।
পরে সাবেক ইউপি সদস্য আবদুল জলিল (মেম্বার) বাদী হয়ে একই এলাকার নাজিম উদ্দীন, মো. সালাউদ্দিন, মো.বেলাল, মো.জিসান সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় আবদুল গফুরের ছেলে দিলরাজ এর সাথে প্রতিপক্ষ ২নং বিবাদীর ছেলে মো. ইশান, ভাগিনা মো. তাহিন এর সাথে খেলাধুলা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।
এর এক পর্যায়ে ইশান তাহিন মিলে দিলরাজকে হাত পা বেধে এলোপাতাড়ি মারধর করে বাড়ির কৃষি জমির কাদামাটি পানির মধ্যে চেপে ধরলে তার শোরচিৎকারে তার মা খুরশিদাা বেগম সহ এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।
এর পরে দুপুর ও সন্ধ্যায় প্রতিপক্ষরা আবদুল জলিলের বাড়ির উঠানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এতে আবদুল জলিল গং এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৬ কে রক্তাক্ত জখম করে বলে থানার দায়ের কৃত অভিযোগ সূত্রে প্রকাশ। বর্তমানে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে স্থানীয়রা।
আবদুল জলিল এর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে আহত পরিবার পটিয়া থানার ওসিসহ উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
অভিযোগের বিষয়টি তদন্তকারী কর্মকর্তা এস আই মিল্টন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্তা নিবেন বলে জানান।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited