চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ছোলা ও খেজুরের সংকট নেই

ঢাকা অফিস :    |    ০২:৩৩ পিএম, ২০২২-০৩-১৯

ছোলা ও খেজুরের সংকট নেই

 আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ছুটছিল লাগামহীন ঘোড়ার মতো। তবে সরকারের নানা উদ্যোগ সেই গতিকে থামিয়ে দিয়েছে।


নিত্যপণ্যের আমদানিতে কর ও শুল্ক প্রত্যাহার এবং কমানোর উদ্যোগ নেওয়া হয়। এর ফলে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রমজানের আগে রোজাদারদের চাহিদায় থাকা ছোলা ও খেজুরের দামও বেড়ে যাচ্ছিল গত কয়েকদিনে। আমদানি নির্ভর এ দুটি পণ্যের সরবরাহ ও চাহিদা বিশ্লেষণ করে দেখা গেছে পণ্যটির সংকট নেই।

রমজান কেন্দ্রিক পণ্যসমূহের চাহিদা, আমদানি, স্থানীয় বাজারদর, স্থানীয় উৎপাদন ও আমদানি পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন সংস্থার করা প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

ছোলা
প্রতিবেদনে দেখা গেছে, দেশে বছরে প্রায় এক লাখ মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এরমধ্যে স্থানীয় উৎপাদন লক্ষ্যমাত্রা ৮০ হাজার মেট্রিক টন। আর পবিত্র রমজান মাসে চাহিদা ৮০ হাজার মেট্রিক টন। বছরে প্রায় এক লাখ মেট্রিক টন ছোলা আমদানি করতে হয়। ছোলা আমদানিতে কোনো শুল্ক নেই।

বাজারে বিভিন্ন মানের ছোলা মানভেদে ৭০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমজানের সময় গতবছরও ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রকার ছোলা আমদানি হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৪৯৭ দশমিক ৪১ মেট্রিক টন। আর এই সময়ে স্থানীয় উৎপাদন ৫ হাজার ৬০০ মেট্রিক টন।

খেজুর
দেশে বাৎসরিক প্রায় ৪০ হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। আর বছরে আমদানি করতে হয় ৫০ হাজার মেট্রিক টন। পবিত্র রমজানে চাহিদা ২৫ হাজার মেট্রিক টন। খেজুর আমদানিতেও কোনো শুল্ক নেই।

বাজারে সাধারণ মানের খেজুর প্রতি কেজি ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে ভালো মানের খেজুরের দাম একটু বেশি। বাজারভেদে খেজুরের দামের তারতম্য রয়েছে।

গত বছরের জুলাই থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রকার খেজুর আমদানি হয়েছে ৪৮ হাজার ১৭৬ দশমিক ২৮ মেট্রিক টন।

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বন্দর ও শুল্ক স্টেশনগুলোকে নির্দেশনার পাশাপাশি ফেরি পারাপার ও জেলা পুলিশকে অগ্রাধিকার দেওয়া, ন্যায্যমূল্য নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর