চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় পার্টি থেকে লোহাগাড়া সদরে চেয়ারম্যান পদে লড়বেন মো: আনোয়ার হোসেন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৪:৪১ পিএম, ২০২০-০৯-১৫

জাতীয় পার্টি থেকে লোহাগাড়া সদরে চেয়ারম্যান পদে লড়বেন মো: আনোয়ার হোসেন

দিন যতই ঘনিয়ে আসছে লোহাগাড়ার তিন ইউনিয়নে নির্বাচনী আমেজ ততই বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যে অনেকেই নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে দিয়েছে। তারই ধারাবাহিতায় আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতি'র লোহাগাড়া উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, মো: আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। গতকাল ১৩সেপ্টেম্বর দুপুরে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মো: নুরুচ্ছফা সরকারের সাথে জাতীয় যুবসংহতি লোহাগাড়া শাখার নেতৃবৃন্দদের সাথে জরুরী বৈঠকে সবার সম্মতিক্রমে এ আনোয়ার হোসেনকে লোহাগাড়া সদর ইউনিয়নের জাতীয় পার্টির প্রতিক লাঙ্গল মার্কায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। 
শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পলীবন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 
লাঙ্গল প্রতিকে নিজের প্রার্থিতা ঘোষণা হওয়ার পর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও পলীবন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বরণ করে, দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সহ কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মো: আনোয়ার হোসেন। 
জাতীয় পার্টির মনোনীত লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আমি লোহাগাড়ার মানুষের সেবা করতে চাই। মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়ন করার লক্ষ্যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশালাহ। তিনি অত্যন্ত আশাবাদী, দলের আন্তরিকতা ও এলাকার সর্বস্তরের মানুষের ভালবাসা নিয়ে আগামী সদর ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নির্বাচন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী মুহাম্মদ আনোয়ার হোসেন লোহাগাড়ার সর্বস্তরের মানুষের দোয়া,ভালবাসা ও সহযোগীতা কামনা করেছেন।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর