শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:২০ পিএম, ২০২২-০৩-১৬
নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল ইংল্যান্ড। অবশেষে চতুর্থ ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিল ইংলিশ নারীরা।
সেই জয়টাও তারা পেল আসরের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে।
বুধবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে সেই ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য ইংলিশ মেয়েরা পৌঁছে যায় ৩১.২ ওভারেই।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। স্মৃতি মান্ধানা ৩৫ রান করলেও ভারতের অপর ওপেনার যষ্টিকা ভাটিয়া ফিরে যান মাত্র ৮ রান করে। অধিনায়ক মিতালি রাজ করেন ১ রান। কোনো রান পাননি দীপ্তি শর্মা। হারমানপ্রীতের সঙ্গে জুটি বেঁধে ৩৩ রান করেন স্মৃতি। কিন্তু ব্যক্তিগত ১৪ রানের মাথায় ফিরে যান হারমানপ্রীত। স্নেহ রানাও খাতা খুলতে পারেননি। এমন অবস্থায় ভারতের হয়ে শেষ মুহূর্তে হাল ধরেন রিচা ঘোষ এবং ঝুলন গোস্বামী। তাদের ব্যাটে ভর করে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ভারত।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ঝুলন গোস্বামী এবং মেঘনা সিং চার রানের মধ্যে দুই উইকেট ফেলে দেন। কিন্তু সেই আঘাত স্থায়ী হতে দেননি ইংলিশ অধিনায়ক নাইট। ন্যাট সিভারকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান নাইট। ৫৩ রান করে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক। সিভার ফিরে যান ৪৫ রানে। সিভার ফেরার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকলেও অল্প রানের পুঁজি নিয়ে খুব বেশি লড়াই করতে পারেনি ভারত। ইংল্যান্ডের ছয় উইকেট পড়ে গেলেও ম্যাচ জিতেই মাঠ ছাড়েন নাইটরা।
ভারতের পক্ষে মেঘনা সিং তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ঝুলন, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার। চলতি আসরে ৪ ম্যাচে প্রথম জয় পাওয়া ইংল্যান্ড পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়েও রান রেটের ব্যবধানে পিছিয়ে থাকায় সাতে নেমে গেছে বাংলাদেশ। অবশ্য টাইগ্রেসরা এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ৪ ম্যাচে দ্বিতীয় হারের মুখ দেখা ভারত আছে তালিকার তৃতীয় স্থানে। আর ৪ ম্যাচ খেলে সবকটিতেই জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited