শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৩:২১ পিএম, ২০২২-০৩-১৫
ঢাকা চট্রগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় সৌদিয়া পরিবহনের (ঢাকা মেট্রো ব-২৩-০০০১ নম্বারের) একটি চলন্ত বাসে আগুন ধরে গেলে কয়েক মিনিটের মধ্যেই বাসটি পুড়ে যায় । আজ (১৫ মার্চ ) দুপুর সোয়া ১২ টার দিকে বাড়বকুন্ড মুছা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোঃসোহেল মেম্বার জানায়,একটি বাস দাউ দাউ করে আগুনে পুড়ে যাচ্ছে একটি চা দোকানে বসা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই ও বাসের যাত্রী ও মালামাল নামানোর সহযোগীতা করি,মাল রাখার বক্সে ৮ টি ছাগল ছিল ছাগলগুলোও বের করে উদ্ধার করি,ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা আসার আগেই বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সহ এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন।
বাসের যাত্রী ব্যবসায়ী মোঃ আলী জানায়,বাসটি গত রাতে রংপুর থেকে ছেড়ে আসে,বাড়বকুন্ড বাজারে আসার পর কিসের গন্ধ অনুভব করছি,পিছনে কালো ধূয়া দেখতে পাই,বাড়বকুন্ড স্কুল বরাবর আসার পর এক ট্রাক ড্রাইভার বাসের চালককে আগুনের খবর বলে, চালক মুছা কলোনী এসে বাস থামালে আগুন দ্রুত পুরো বাস ছেয়ে যায়,মূহুর্তের মধ্যে বাসটি জ্বলে যায়,তবে স্কুলের ছাত্ররা সাহসিকতার সহিত পানি বালু ছিটকে আগুন নিয়ন্ত্রন করে,এর পরই সীতাকুন্ড ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌঁছে তারাও শেষ প্রর্যায়ে অগুন নেভাতে অংশ নেন।
খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ ও উপস্থিত হয় ।হাইওয়ে থানার ওসি নাজমুল জানায়,প্রাথমিক ভাবে ধারণা লং রাস্তায় যাতায়াতে যান্ত্রিক গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে,বাকিটা তদন্তে বের হবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited