শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:০৮ পিএম, ২০২২-০৩-১৫
মহানগরীর পাঁচলাইশ থানার আল ফালাহ গলিতে উয়ইচিং মারমা (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উয়ইচিং মারমা চট্টেশ্বরী রোডে আইকনিক ডেন্টাল অ্যান্ড স্কিন সেন্টারে চাকরি করতেন।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে এক মারমা তরুণীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, তরুণীর সঙ্গে আসা তার বন্ধুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয় তরুণীর। এর জের ধরে সোমবার রাতের যে কোনো সময়ে বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited