চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

একদিনে কয়েকটি রুশ প্লেন-হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:২৫ পিএম, ২০২২-০৩-১৪

একদিনে কয়েকটি রুশ প্লেন-হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেন গত ২৪ ঘন্টায় রাশিয়ার চারটি প্লেন, তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি চালকবিহীন আকাশযান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর নিয়মিত আপডেটে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন তার ভূখণ্ডে রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে তাদের যুদ্ধঘাঁটি ও শিবিরগুলোতে আরও কঠোর অভিযান শুরু করেছে।


এতে বলা হয়, রুশ বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনে তেমন কোনো সুবিধা করতে পারেনি। বরং তারা এখন আগের দখলকৃত সীমানা একত্রীকরণ ও রক্ষণাবেক্ষণ করার কাজে মনোযোগ দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বেসামরিক অবকাঠামোগুলোতে রুশ সেনারা এখন হামলা চালানোর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সজ্জিত করছে।

রুশ সৈন্যরা তাদের কমান্ডারের আদেশ মানছে না এবং যুদ্ধে অংশ নিতে অস্বীকার করছে উল্লেখ করে এতে আরও বলা হয়, রুশ সেনাদের নৈতিক ও মানসিক অবস্থা এখন নিম্নগামী।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরেক দফা আলোচনা হতে যাচ্ছে সোমবার (১৪ মার্চ)। এবারের বৈঠককে সামনে রেখে দেশ দুটির মধ্যে প্রত্যাশা অনেক বেড়েছে। তবে আগের বৈঠকগুলো থেকে কার্যকর কোনো পদক্ষেপ বেরিয়ে আসেনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


রাশিয়ার মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তাছাড়া ইউক্রেনের মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকও বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পোডোলিয়াক জানিয়েছেন, রাশিয়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করেছে।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর