শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:০২ পিএম, ২০২২-০৩-১৩
ইনজুরি থেকে ফিরেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোর। পেশাদার ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭।
রেকর্ড গড়ার পর তার হ্যাটট্রিকেই টটেনহাম হটস্পারকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শনিবার রাতে দলের হয়ে ৩টি গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৫৯টি। ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৭টি।
ফিফার পরিসংখ্যান তুলে ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ও ডেইলি মেইলের প্রতিবেদনে রোনালদোকে ফিফার ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বলা হয়েছে।
ফিফার হিসাব মতে সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বাইকানের গোল সংখ্যা ছিল ৮০৫। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে রোনালদো ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না সিআর সেভেন। অবশেষে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল ৮০৭টি।
১২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেওয়া গোলটি করে তিনি ছুঁয়ে ফেলেন ৮০৫ গোল করা জোসেফ বাইকানকে। এরপর হ্যারি কেইনের পেনাল্টি গোলে সমতায় ফেরে টটেনহাম। কিন্তু ৩৮ মিনিটের গোলে রোনালদো বাইকানকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সঙ্গে ইউনাইটেডকে আবার এগিয়ে দেন। তবে হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে স্পাররা। কিন্তু রোনালদো ৮১ মিনিটে হ্যাটট্রিক করে জয় এনে দেন ইউনাইটেডকে।
এ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। লিভারপুল ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited