শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৫ পিএম, ২০২২-০৩-১২
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর কমলাপুরে দৈনিক আমাদের বাংলা কার্যালয়ে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের উদ্যোগে “৪র্থ শিল্প বিপ্লব উপলক্ষে বাংলাদেশের প্রস্তুতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে নাসির আহমাদ রাসেল ৪র্থ বিপ্লবের প্রেক্ষিতে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন, অনুষ্ঠানের সূচনা বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি এম এ বার্ণিক।
তিনি শিল্প বিপ্লবের প্রাথমিক ধারণা তুলে ধরে বলেন- “চতুর্থ শিল্পবিপ্লবের মাধ্যমে বিশ্ব উন্নতির শিখরে আরোহনের পাশাপাশি কিছু সমস্যারও সৃষ্টি হবে। সেটা হবে মানবিক সমস্যা, পেশার সমস্যা, পরিবেশের সমস্যা। গ্রামের কর্মপরিবেশ বিলুপ্তি, কুটির শিল্পের ধ্বংসসহ মালিক শ্রেণী শোষক শ্রেণিতে পরিণত হবে। সর্বোপরি মালিক ও শ্রমিক শ্রেণির মাঝে সংঘাত পরিস্থিতি সৃষ্টির আশংকা আছে।
উক্ত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়,সেজন্য সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে Action research (কর্ম গবেষণা) শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরো বলেন, সরকারের উচিত এখনই ন্যাশনাল অ্যাকশন রিচার্স সেন্টারের প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের এবং সকল পেশাজীবী শ্রেণির ডাটাবেজ তৈরি করা। পেশাজীবীদের ডাটাবেজ পর্যালোচনা করে তাদেরকে ঁঢ়-ঝশরষষ করার প্রোগ্রাম হাত নিতে হবে । যাতে করে শিল্প বিপ্লবের প্রভাবে তারা যুৎসই কাজে টিকে থাকতে পারেন। যারা টিকে থাকতে পারবেন না, তাদের জন্য বিকল্প কর্মসংস্থান কি হবে সেটাও ন্যাশনাল অ্যাকশন রিচার্স সেন্টার গবেষণার মাধ্যমে নির্ধারণ করবে।
অনুষ্ঠানের সভাপতি জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী তার সমাপনি বক্তব্যে শীঘ্রই একটা অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব উপলক্ষে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের বক্তব্য জাতির কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
চতুর্থ শিল্প বিপ্লবের উপর বক্তব্য রাখেন সাইফুল আলম পাইকার। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আগত শুভার্থীবৃন্দ ছাড়াও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ডা. মোমতাজ উদ্দিন আহমদ, মহিউদ্দিন খান চৌধুরী, মোসলেহ উদ্দিন খান মজলিশ, ডা. ম আ আ মুক্তাদির, নাজমুল আহসান, হাসানুল বান্না, সাংবাদিক এনামুল হক,আবদুর রাজ্জাক, সামিউল হাবিব সুজন, সালমা আহমেদ হীরা, খোকন শরীফ জয়, মঞ্জুরুল ইসলাম, এস এম পারভেজ, রফিকুল ইসলাম, শামীমা বেগম, জান্নাতুন নাইম শামীমা, আনিসুর রহমান চৌধুরী, এম এ হোসেন হীরা প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited