চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চবির হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 

চবি প্রতিনিধি :    |    ০২:৪৮ পিএম, ২০২২-০৩-১০

চবির হল থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 

পরপর দুইদিন তুচ্ছ ঘটনার জেরে বিবাদে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুইপক্ষ। এসময় রাম দা হাতে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগ কর্মীদের।

বুধবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দেশিয় অস্ত্র ও কয়েকটি পেট্রোল বোমা।

সম্প্রতি নতুন করে দেশিয় অস্ত্র ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে মজুদ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক হলে থাকা শিক্ষার্থীরা। যার প্রমাণ মিলেছে গত দুইদিন বিবাদে জড়ানোর পর ছাত্রলীগের দুইপক্ষের কর্মীদের অস্ত্রের মহড়ায়।  

এদিকে গত তিনদিনে দুইবার সংঘর্ষে জড়িয়ে এবং আবাসিক হলের এক বাবুর্চিকে মারধরের ঘটনায় ফের আলোচনায় এসেছে চবি শাখা ছাত্রলীগ। ইটপাটকেল, কাচের বোতল ছোঁড়াছুঁড়ি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত দুইদিনের সংঘর্ষে। এছাড়া দুইদিনে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনও পক্ষই বিষয়টি স্বীকার করেনি। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসি।

বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য দায়ী শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। কারণ, তার অনুসারীরা আমাদের কর্মীদের বিভিন্নভাবে উস্কে দিচ্ছে। এটা রেজাউল হক রুবেলের পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ার পাঁয়তারা। আগামি এক সপ্তাহের মধ্যে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে। অন্যথায় আমরা যা করার তা-ই করবো।

এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। চলমান অস্থিতিশীল পরিস্থিতির নেপথ্যে কি রয়েছে, সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কেউ আহত হয়েছে এমন কোনও অভিযোগ করেনি। যেহেতু আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকি, তাই আমাদের পুরো বিষয়টা সমাধান করতে আরেকটু সময় লাগতে পারে। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে, আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

প্রক্টর বলেন, সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা পুলিশের সহায়তায় চবির দুটি আবাসিক হলে তল্লাশি চালাই। এসময় আমরা দুই হল থেকে রাম দা, কিরিচ, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্র উদ্ধার করেছি।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর