চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ক্যারিবীয়দের ব্যাটিং বিপর্যয় ঠেকালেন হোল্ডার-বোনার

স্পোর্টস ডেস্ক :    |    ০১:৫৩ পিএম, ২০২২-০৩-১০

ক্যারিবীয়দের ব্যাটিং বিপর্যয় ঠেকালেন হোল্ডার-বোনার

ইংল্যান্ডের বিশাল সংগ্রহ গড়ার পথ আটকে দিয়েছিলেন ক্যারিবীয় বোলাররা। এরপর জবাব দিতে নেমে ভালো শুরু পেলেও মাঝে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় উইন্ডিজ।তবে দলের বিপদে ব্যাট হাতে রুখে দাঁড়ান স্বাগতিকদের দুই মিডল অর্ডার ব্যাটার জেসন হোল্ডার ও এনক্রুমাহ বোনার।সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ইংলিশদের প্রথম ইনিংস থেমেছে ৩১১ রানে। জবাবে দিন শেষে নিজেদের প্রথম ইনিংস ৪ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে ক্যারিবীয়রা। এখনও স্বাগতিকরা ১০৯ রানে পিছিয়ে।

৬ উইকেট হারিয়ে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামা ইংল্যান্ড আজ খুব বেশিদূর যেতে পারেনি। আগের দিন ১০৯ রানে অপরাজিত থাকা ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এদিন থেমেছেন ১৪০ রান করে। তবে ২৪ রান নিয়ে এদিন ব্যাট করতে নেমে ক্রিস ওকস ৪ রান যোগ করেই ড্রেসিংরুমে ফিরে গেছেন। বাকি ৩ উইকেট পটাপট তুলে নিয়েছেন ক্যারিবীয় বোলাররা। বল হাতে উইন্ডিজের জেয়ডেন সিলস ৪ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া কেমার রোচ, জেসন হোল্ডার ও আলঝারি জোসেপ ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।

জবাবে দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্র্যাফেটের ব্যাটে দারুণ শুরু পায় উইন্ডিজ। দুজনে মিলে তুলে ফেলেন ৮৩ রান। ওভারটনের বলে ব্যক্তিগত ৩৫ রানে ক্যাম্পবেল বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক ব্রাফেট ফিফটি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি। মার্ক উডের শিকার হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। এরপর ২৬ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। সেখান থেকে ইনিংসের হাল ধরেন বোনার ও হোল্ডার। এর মধ্যে হোল্ডার ৪৩ রানে এবং বোনার ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৭৫ রান।  বল হাতে ইংল্যান্ডের ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, মার্ক উড এবং বেন স্টোকস ১টি করে উইকেট নেন।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর