চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ছোট করে দেখা যাবে না জ্বরকে

আমাদের ডেস্ক :    |    ০১:৩৭ পিএম, ২০২০-০৯-১৫

ছোট করে দেখা যাবে না জ্বরকে

ঋতু পরিবর্তনের সঙ্গে জ্বর-সর্দিজনিত রোগের প্রকোপ বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যধিক শরীর ব্যথা।
করোনাকালে এমন ফ্লু জনিত সমস্যায় জনমনে বাড়ছে আতঙ্ক।  
এমন পরিস্থিতিতে বাড়ছে করোনার নমুনা পরীক্ষাও। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসের (বিআইটিআইডি) মেডিসিন বিভাগের প্রধান ডা. মামুনুর রশিদ বলেন, বর্তমান সময়টিতে করোনার পাশাপাশি ডেঙ্গু এবং ফ্লু জনিত রোগের প্রকোপ বাড়ছে। এসব রোগের লক্ষণ প্রায় একই রকম। তাই জ্বর হলে হেলাফেলা করা যাবে না। কোনো লক্ষণ দেখা দিলে কোভিড টেস্ট জরুরি। যদি ফলাফল নেগেটিভ আসে তা-ও রোগীকে নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগ নিয়ে বসে থাকা যাবে না। কারণ বলা যায় না সামান্য জ্বর থেকে আরও খারাপ অবস্থায় চলে যেতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিলে রোগ থেকে মুক্তি মিলবে। অবশ্যই মাস্ক ব্যবহার এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি নজর দিতে হবে।
এদিকে, ফ্লু জনিত রোগ বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে বেড়েছে করোনা পরীক্ষা। বিআইটিআইডি করোনা ল্যাবের প্রধান সমন্বয় অধ্যাপক ডা. শাকিল আহমদ বলেন, ঋতু পরিবর্তন ও ভ্যাপসা গরম অনুভূত হওয়ায় সিজনাল ফ্লু বাড়ছে। এতে রোগীরা আতঙ্কিত হয়ে করোনা টেস্টের প্রতি ঝুঁকছে। দু'সপ্তাহ আগেও এমন পরিস্থিতি ছিল না। তবে আশার বিষয় হচ্ছে রোগীরা সচেতন হয়েছে। করোনা টেস্ট করলে অন্তত নিশ্চিত হয়ে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিতে পারবে।
জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের আরেক চিকিৎসক হামিদুল্লাহ মেহেদী বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্লু জনিত রোগ বাড়ছে। কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে। কারণ প্রথমে নিশ্চিত হতে হবে রোগীর করোনা আছে কিনা। এরপর রোগ অনুযায়ী চিকিৎসা করা যেতে পারে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ এবং বিশ্রাম নেওয়া জরুরি। এছাড়া ভিটামিন-সি জাতীয় খাবার খেতে হবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
এসময় রোগীদের বেশি বেশি করে পানি, ফলের রস এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর