চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুই বাংলার শিল্পীদের নিয়ে নজরুল উৎসব শুরু ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৬ পিএম, ২০২২-০৩-০৯

দুই বাংলার শিল্পীদের নিয়ে নজরুল উৎসব শুরু ১১ মার্চ

 স্বাধীনতার পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজিত নজরুল উৎসব ২০২২ শুরু হবে আগামী ১১ মার্চ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে নজরুল উৎসব ২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক খায়রুল আনাম শাকিল এ তথ্য জানান।


বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ও অরুণরঞ্জণীর যৌথ উদ্যোগে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হচ্ছে।
শাকিল বলেন, আগামী ১১ ও ১২ মার্চ গুলশান সোসাইটি লেকপার্কে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে দুই বাংলার শিল্পীদের নিয়ে ১২৫টি স্বল্প প্রচলিত নজরুল সংগীতের মোড়ক উন্মোচন এবং নজরুল সংগীত কোষের (অনলাইন) উদ্বোধন করা হবে। এতে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান এবং উদীয়মান প্রায় শতাধিক শিল্পী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন।

তিনি আরো বলেন, অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের মধ্যে থাকবেন শ্রীকান্ত আচার্য্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য্য, জয়তী চট্টোপাধ্যায় ও সুস্মিতা গোস্বামী। বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকবেন শাহীন সামাদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, ড. নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ।  

অনুষ্ঠানে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর এমপি এবং ডালিয়া আহমেদ। নৃত্য পরিচালনায় থাকবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান যা কিনা নিমন্ত্রণপত্র সংগ্রহ সাপেক্ষে সকলের জন্য উন্মুক্ত।

শাকিল বলেন, সম্মিলিতভাবে কাজ করে সারা দেশে নজরুলের জীবন দর্শন ছড়িয়ে দেওয়া হবে। এই চেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি জানান।

এই অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দুইদিনের এ আয়োজনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাদুজ্জামান নূর, ডা. সারওয়ার আলী, ড. এটিএম শামসুল হুদা (প্রেসিডেন্ট, গুলশান সোসাইটি), মফিদুল হক, কবি মুহাম্মদ নূরুল হুদা, ইয়াকুব আলী খান (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা), খায়রুল আনাম শাকিল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ও পরিচালক, অরুণরঞ্জণী) এবং কবির নাতনী খিলখিল কাজী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী খান, অরুণরজনী’র প্রধান সমন্বয়ক কল্পনা আনাম, উৎসব উদযাপন কমিটি সমন্বয়ক সৈয়দ আহসান হাবীব এবং গীতাঙ্ক দেবদীপ দত্ত।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর