শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:০৮ পিএম, ২০২২-০৩-০৯
কুমিল্লায় ট্রেনে কেটে পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার সময় কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর রেলগেট থেকে চারশ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামগামী মহানগর প্রভাতির ধাক্কায় তারা নিহত হয়। নিহতরা তিন ছাত্রী হচ্ছে মিম, তাসফিয়া ও রিমা।বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, তিন জন নিহত হওয়ার খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালাচ্ছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র ও জনতা রেলগেট এবং স্কুলে ভাঙচুর চালিয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কও বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited