শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০১:৫৫ পিএম, ২০২০-০৮-১২
মেজর সিনহা মো: রাশেদ খাঁন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মঙ্গলবার ১১ আগস্ট তাঁদের আটক করা হয়, র্যাব-১৫ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া নিজ এলাকা থেকে সিনহা হত্যাকান্ডে জড়িত সন্দেহে তাদের তিনজনকে আটক করা হয়েছে, তাঁরা হলো- নিজাম উদ্দিন, নুরুল আমিন ও মোঃ আয়াজ।
তাঁদেরকে কক্সবাজার আদালতে হাজির করে, র্যাব-১৫ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনজনকে ১০দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত সূত্র জানিয়েছেন, র্যাবের পক্ষ থেকে রিমান্ড আবেদন করলেও মঙ্গলবার (১১ আগস্ট) আদালত বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি। তাই, বুধবার ১২ আগস্ট কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নম্বর-৩ (টেকনাফ)-এর আদালতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। সরকারি ছুটিতে থ্কাা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল উদ্দিন তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত এ ৩ জন ৩১জুলাই রাত ৯.৩০মি. এর দিকে ঘটে যাওয়া মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খাঁন হত্যাকান্ডের পর পুলিশের দাযের করা সাজানো ২টি মামলার এজাহারভুক্ত সাক্ষি। কিন্তু এরা বিভিন্ন সময়ে মিডিয়া ও তদন্তকারি সংস্থাকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আসছে।
প্রসঙ্গত, মেজর সিনহা মোঃ রাশেদ খাঁন হত্যাকান্ডের ঘটনায় ,তাঁর বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে দায়েরকৃত টেকনাফ থানার ৯/২০২০ নম্বও মামলায় আসামি হিসাবে গ্রেপ্তারকৃত ৩জনের নাম উল্লেখ নেই।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited