শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:০৯ পিএম, ২০২২-০৩-০৭
হাটহাজারী ও রাউজান উপজেলার হালদা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষন কাজ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে হালদা রিসোর্স সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে zoom plarform এ উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পিএএ, কবির বিন আনোয়ার।
এসময় তিনি বলেন, হালদা নদীর জীব বৈচিত্র সংরক্ষণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে যার মধ্যে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা অন্যতম ।
হালদা রিসোর্স সেন্টার এমন একটি উদ্যোগ যার মাধ্যমে হালদা নদী এবং সংযুক্ত খাল সমূহের জীববৈচিত্র বিশেষত মৎস্য সম্পদ রক্ষায় বিশদ গবেষনার দ্বার উন্মোচিত হলো। এই রিসোর্স সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ আরো বিস্তারিতভাবে হালদা নদীর মৎস্য সম্পদ নিয়ে সমন্বিত গবেষণা করতে সক্ষম হব।এছাড়া মা মাছ রক্ষায় এবং হালদা নদীর দূষণরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এসময় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, চবি প্রফেসর ডঃ মোঃ মনজুরুল কিবরীয়া, নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান, ক্যাপ্টেন শাহ সাদমান, উপবিভাগীয় প্রকৌশলী বদরুল মুনীর হানাফী প্রমূখ উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited