চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আধুনিক কানেক্টিভিটির আওতায় আনা হবে

বান্দরবান প্রতিনিধি :    |    ০১:১২ পিএম, ২০২২-০৩-০৬

প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আধুনিক কানেক্টিভিটির আওতায় আনা হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের প্রতিটি দুর্গম এলাকার জনগনকে প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আধুনিক কানেক্টিভিটির আওতায় আনা হবে ।

শনিবার (৫ মার্চ) সকালে বান্দরবানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্ভোদন শেষেএকথা বলেন।

সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের হলুদিয়ায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় ৩ একর জায়গায় ৮৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি নির্মাণ করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ ইমাম আলী, বান্দরবান ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহা পানজি ত্রিপুরা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,
পুলিশ সুপার জেরিন আখতার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,  বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য কালে তিনি আরো বলেন, বর্তমান প্রধান মন্ত্রীর মমতা ও আন্তরিকতায়   ডিজিটাল উন্নয়নের
কল্যানে দেশের প্রতিটি ইঞ্চি কণায় আধুনিক উন্নয়নের ছোঁয়া লেগেছে। দ্রুত গতির ইন্টারনেট সেবা ব্যাবহার করে
পাহাড়ের দুর্গম এলাকা থানচিতে বসেও বিশ্বের বিভিন্ন দেশে ফ্রিল্যান্সিং  কাজ করে মাসিক বিশ ত্রিশ হাজার টাকা
আয় করছে চনয়ের মত হাজারো বাংলার সন্তানেরা।

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও প্রধান মন্ত্রীর আন্তরিকতায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার পুরোদমে চালু হলে জেলার শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং বা আইটি শিক্ষায়  সুশিক্ষিত হয়ে চাকরির পেছনে না ঘুরে নিজেই স্বাবলম্ভি হতে পারবে। বৈষম্য দূর করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন, সেটিই তরুনদের কর্মসংস্থানের নতুন ঠিকানা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। দেশের ৬৪টি জেলায় প্রকল্পটির কাজ শেষ হলে প্রতিবছর লক্ষাধিক তরুন-তরুনীর  কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। শিক্ষার্থীরা সনদ মুখী, বিদেশ মুখী এবং ঢাকা মুখী হবেনা, জেলায় জেলায় প্রযুক্তি নির্ভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধান অতিথির বক্তব্য কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। পাহাড়ের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে।
প্রতিষ্ঠানটি এই অঞ্চলে একদিন আলো ছড়াবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিবে। বেকারত্ব গুছবে পাহাড়ে বসবাস করা যুব সমাজের।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর