শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২২-০৩-০৬
ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী মারিওপোল রুশ বাহিনী ঘিরে ফেলেছে।
গত কয়েক দিনের নির্মম হামলার পর রুশ সেনাবাহিনী শহরটি অবরুদ্ধ করে। নগরীর মেয়র শনিবার এ কথা জানিয়ে মানবিক করিডোর তৈরির আহবান জানিয়েছেন।আজভ সাগরের তীরবর্তী শহরটিতে সাড়ে চার লাখ লোকের বসবাস। রুশ বাহিনী গত কয়েকদিন ধরে শহরটিতে একের পর এক বোমা ও গোলা হামলা চালায়। প্রচন্ড শীতের মধ্যে শহরটি পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
মেয়র ভাদিম বয়শেঙ্কো তার টেলিগ্রাম একাউন্টে এক বার্তায় বলেন, এখন আমরা মানবিক সংকট মোকাবেলার চেষ্টা করছি। একইসঙ্গে মারিওপোলের অবরুদ্ধ অবস্থা কাটানোরও সম্ভাব্য সব ধরনের উপায় বিবেচনা করছি। তিনি আরো বলেন, অস্ত্রবিরতিকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, যেন নগরীতে খাদ্য ও ঔষধ সরবরাহ শুরু করা যায়।
উল্লেখ্য, রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিওপোলের নিয়ন্ত্রণ নিতে পারলে এটি তাদের যুদ্ধের গতিকে আরো অগ্রগতি দেবে। কারণ তখন দখলকতৃ ক্রিমিয়ার সঙ্গে মারিওপোলের সরাসরি যোগাযোগ স্থাপন করে সৈন্যদের যাতায়াত সহজ করা যাবে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited