শিরোনাম
চবি প্রতিনিধি : | ০২:৪৩ পিএম, ২০২২-০৩-০৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ তিন জোড়া শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামী ২-৩ দিনের মধ্যে পূর্বের ন্যায় ৮ জোড়া শার্টল ট্রেন চলাচলের কথা জানিয়েছেন ডিআরএম প্রকৌশলী আবুল কালাম চৌধুরী।দীর্ঘদিন ধরে বন্ধ ৩ জোড়া শাটল ট্রেন চালুর দাবিতে গত ২৭ ফেব্রুয়ারি চবির মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান-সম্বলিত প্ল্যাকার্ড হাতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ আছে। সশরীরে ক্লাস চালু হলেও এখনো সবগুলো শাটল চালু হয়নি। ফলে ক্যাম্পাসে যাতায়াতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যান রেলের লোকোমাস্টাররা। এতে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে। লোকোমাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুদিনের মাথায় লোকোমাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ শাটল ট্রেন চালু হয়নি এক মাস পরও।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম চৌধুরী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ফতেয়াবাদ স্টেশনের প্লাটফর্ম উঁচু করার কাজ চলছে। এজন্য শার্টল ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। এখন ৫ জোড়া শার্টল ট্রেন চলাচল করছে। এর মধ্যে ফতেয়াবাদ স্টেশনের প্লাটফর্মের একপাশের কাজ শেষ হয়েছে। আগামী ২/৩দিনের মধ্যে ৮ জোড়া ট্রেন আমরা চালাবো।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited