চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে হলুদ তরমুজের চাষ

হাটহাজারী প্রতিনিধি :    |    ০২:০৪ পিএম, ২০২২-০৩-০৫

হাটহাজারীতে হলুদ তরমুজের চাষ

হাটহাজারী উপজেলার ছোটকাঞ্চনপুর গ্রামে এবার আগাম ফসল হিসেবে হলুদ তরমুজের  চাষ হয়েছে।

 তরমুজের হলুদ প্রজাতির গোল্ডেন ক্রাউন ও ডায়ানা জাতের এবং কালো প্রজাতির ব্ল্যাকবেবি জাতের তরমুজ প্রথমবারের মত আগাম ফসল হিসেবে চাষ করা হচ্ছে। 

উচ্চমূল্যের ফসল হলুদ তরমুজের আবাদে কৃষকের আগ্রহ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। উপজেলার ধলই ইউনিয়ন ছোট কাঞ্চনপুর এলাকার কৃষক মো. আবুল হোসেন মানিক হলুদ তরমুজের চাষ শুরু করেছেন। ব্যতিক্রমী এই তরমুজ ক্ষেত দেখতে প্রতিদিন লোকজনের সমাবেশ ঘটছে। আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, মানিকের তরমুজের প্লটে প্রায় ৬৫০টি গাছ রয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। প্রতিটি ফলের গড় ওজন প্রায় ২.৫ কেজি। কৃষক মানিক জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় তিনি এবার প্রথমবারের মত আগাম হলুদ ও কালো জাতের তরমুজের চাষ করেছে।

 এতে এক বিঘা জমিতে তার মোট খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা এবং ১ লক্ষ টাকার মত লাভ থাকবে বলে আশা করেন। তিনি বর্তমানে প্রতি কেজি তরমুজ ১০০ টাকা করে বিক্রি করছেন বলে জানান। 

উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন শিকদার বলেন, উপজেলা কৃষি অফিসের নিজস্ব উদ্যোগ, লজিস্টিক্যাল ও টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে কৃষক মো. আবুল হোসেন মানিককে আগাম ফসল হিসেবে হলুদ তরমুজ চাষে উৎসাহী করা হয়।

 উচ্চমূল্যের ফসল হিসেবে ভোক্তা পর্যায়ে হলুদ তরমুজের চাহিদা থাকায় আমদানি নির্ভরতা কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরমুজ আবাদে কেউ আগ্রহী হলে উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর