শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৪৩ পিএম, ২০২২-০৩-০৩
নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ মার্চ) দিবাগত রাতে ‘নীল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ নামক বেসরকারি প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- নিরাময় কেন্দ্রের মালিক ইমরান হোসেন, তার সহযোগী লুৎফর রহমান, মোহাম্মদ রাশেদ ও মোবারক হোসেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শেরশাহ কলোনির প্লট নম্বর-২৭ এর চারতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ‘নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্র’। ইমরান হোসেন সেখানে অবৈধ কার্যকলাপ চালাতো। ওই আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে তাস ও ৯ হাজার ৪৮০ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited