শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:৪২ পিএম, ২০২২-০৩-০২
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। অভিযানে ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, হালদা চান্দগাঁও থানার ছায়ার চর ও হালদা-কর্ণফুলী নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার সুতার ভাসান জাল পাতানো অবস্থায় জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, ২৬ ফেব্রুয়ারি হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার ভাসান জাল জব্দ করেছিল নৌ-পুলিশ। ১০ জানুয়ারি হালদায় অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত নৌকা ও ছয় হাজার মিটার ভাসান জাল জব্দ করে হাটহাজারী উপজেলা প্রশাসন। ১২ জানুয়ারি ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছিল। এছাড়া ৯ ফেব্রুয়ারি হালদা নদীতে অভিযান চালিয়ে বেহুন্দি জাল বসানোর জন্য নদীতে স্থাপন করা ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ বা জাল বসানোর বাঁশের খুঁটির বিশেষ যন্ত্র এবং তিন হাজার মিটার ভাসান জাল জব্দ করেছিল নৌ-পুলিশ
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited