শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:০৩ পিএম, ২০২২-০৩-০২
এক সপ্তাহ ধরে চলমান ইউক্রেন হামলায় ১৩৬ বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৩ শিশুও রয়েছে। এই তথ্য দিয়েছে জাতিসংঘ। যদিও ইউক্রেন বলছে— হতাহতের সংখ্যা অনেক বেশি।
জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
থ্রোসেল জানান, গোলাবর্ষণ, বিমান হামলা ও বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ বলছে, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন।
তবে ইউক্রেন সরকারের দাবি এ পর্যন্ত ৩৫২ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। আর আহত হয়েছেন ১৬৮৪ জন।
এদিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited