চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

প্রেমিকাকে খুন করে প্রেমিকের আত্মহত্যা

রাউজান প্রতিনিধি :    |    ০৩:১৫ পিএম, ২০২২-০২-২৮

প্রেমিকাকে খুন করে প্রেমিকের আত্মহত্যা

 রাউজানের পাহাড়তলী ইউনিয়নে প্রেমিকা অন্বেষা চৌধুরী আশাকে শ্বাসরোধে হত্যার পর প্রেমিক জয় বড়ুয়া আত্মহত্যা করেছেন।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আট নম্বর ওয়ার্ডের মহামুনি ভগবান দারোগার বাড়িতে এই ঘটনা ঘটে।


 
জয় বড়ুয়া (২৬) ওই এলাকার নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে। অন্বেষা চৌধুরী  আশা (২০) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ার উদয়ন চৌধুরী বাড়ির রনজিত চৌধুরী বাবলুর মেয়ে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের বিএ শিক্ষার্থী ছিলেন।  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্বেষা চৌধুরী আশার সঙ্গে জয় বড়ুয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আশার সঙ্গে ফ্রান্স প্রবাসী এক  ছেলের ১০ মার্চ বিয়ের তারিখ ঠিক হয়। জয় চায়ের দোকানের কর্মচারী ছিলেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরে বসবাসকারী সুব্রত বড়ুয়ার ফাঁকা বাড়িতে আশাকে ডেকে আনেন প্রেমিক জয়। মাঝেমধ্যে সেই বাড়িতে থাকতেন জয়। রাতে জয়কে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাত সোয়া আটটার দিকে জয়ের বোন, জেঠাতো ভাই ও বন্ধু ওই ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করেন। এই সময় জয় বড়ুয়াকে গলায় শার্ট দিয়ে ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং আশাকে গলায় ওড়না প্যাঁচানো ও গলায় ছুরি ঢোকানোসহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে তারা দা দিয়ে শার্ট কেটে জয়ের মরদেহ নিচে নামান।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্বেষা চৌধুরী আশার বিয়ে ঠিক হওয়ায় ক্ষিপ্ত হয়ে জয় বড়ুয়া তাকে ডেকে এনে এ ঘটনা ঘটান।

রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর