শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:০৬ পিএম, ২০২২-০২-২৬
ইউক্রেনে যত দ্রুত সম্ভব ২০০টি এয়ার ডিফেন্স রকেট পাঠাবে নেদারল্যান্ডস। দেশটির সরকার শনিবার পার্লামেন্টে এক চিঠিতে এ কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ইউক্রেনের অনুরোধের ভিত্তিতে নেদারল্যান্ডস ২০০টি এয়ার ডিফেন্স রকেট পাঠাতে যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, অন্য মিত্রদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এসব পাঠিয়ে দেবে।
চলতি মাসের শুরুতে ইউক্রেনে রাইফেল, গোলাবারুদ, রাডার সিস্টেম এবং মাইন-ডিটেক্টিং রোবট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল নেদারল্যান্ডস। সেসবের পাশাপাশি এবার এই ২০০ এয়ার ডিফেন্স রকেটও পাঠানো হবে।
এদিকে, নিরাপত্তা অবস্থার অবনতির কারণে পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে ডাচ দূতাবাসের কর্মীদের পোল্যান্ডের সীমান্তের ওপারে জারোস্লোতে স্থানান্তর করা হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ২৭ দেশ।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited