শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৬ পিএম, ২০২০-০৯-১৪
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টকে (সিডব্লিউটিপি) ১৪ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
এনএসআই মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদফতর সোমবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এ জরিমানা করেছে।
সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর এনএসআই’র একটি টিম প্ল্যান্টটি সরেজমিন অনুসন্ধান করে জানতে পারে, চট্টগ্রাম ইপিজেডের ক্ষতিকর প্রায় ১ লাখ ঘনমিটার তরল বর্জ্য বঙ্গোপসাগরে ফেলা হয়।
চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিডব্লিউটিপি) গত ২৮ আগস্ট থেকে ১০ দিন অকার্যকর ছিল।
এই ১০ দিনের প্রতিদিনই ৯ হাজার ২৩০ ঘনমিটার করে অপরিশোধিত তরল বর্জ্য ফেলা হয়েছে সাগরে। এতে পরিবেশ ও সাগরের জন্য অপূরণীয় ক্ষতি হয়।
পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, সিডব্লিউটিপির কারিগরি ত্রুটি সমাধানে ৭ দিনের সময় দেওয়া হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited