চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কে বানাবে চট্টগ্রামের মেট্রোরেল চীন নাকি কোরিয়া !

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৫ পিএম, ২০২২-০২-২৬

কে বানাবে চট্টগ্রামের মেট্রোরেল চীন নাকি কোরিয়া !

২০১৬ সালের জুনে ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়। এরপর বন্দরনগর চট্টগ্রামেও মেট্রোরেল করা নিয়ে শুরু হয় আলোচনা। 


পাঁচ বছর ধরে চলা সেই আলোচনা ছিল অনেকটাই গুঞ্জনের মতো। তবে এর মধ্যেই প্রকল্পটি পেতে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মতো কাজ করে যাচ্ছিল। গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেট্রোরেল করার ঘোষণা দেন। এরপর থেকে মেগা প্রকল্পটি পেতে প্রকাশ্যে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। 

চীনের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা (কোইকা) এ প্রকল্প বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ে দেন-দরবার শুরু করেছে। চীন ও কোরিয়ান প্রতিষ্ঠানের দরকষাকষিতে চট্টগ্রামের মেট্রোরেল প্রকল্প এখন আলোচনার তুঙ্গে। শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে এ প্রকল্প, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।  দৈর্ঘ্যে প্রায় ৪০-৪৫ কিলোমিটার এবং প্রস্থে এক থেকে দেড় কিলোমিটার জুড়ে এ স্মার্ট সিটি গড়ে তোলা হবে।

 সাগরের ডেড এন্ড (শেষপ্রান্ত) বিধায় এখানে উপশহর গড়ে উঠলে ক্ষতি হবে না। দেশে এটি নতুন কনসেপ্ট (ধারণা)। বিশ্বের বিভিন্ন দেশে এভাবে সাগর উপকূলে শহর গড়ে তোলা হয়েছে । চীনা প্রতিষ্ঠান বলছে, তারা মেট্রোরেল প্রকল্পটি বিনামূল্যে করে দেবে। বিনিময়ে তাদের মিরসরাই এলাকায় স্মার্ট সিটি প্রকল্প দিতে হবে। সেই প্রকল্প বাস্তবায়ন করে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি করে নিতে চায়। কোরিয়ান প্রতিষ্ঠান কোইকা তাদের প্রস্তাবনায় বলছে, কম খরচে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করবে তারা। একই সঙ্গে মেগা এ প্রকল্প বাস্তবায়নে তারা প্রয়োজনীয় অনুদান নিশ্চিত করবে। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের মাঝামাঝি চাইনিজ রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিআরসিসি) চট্টগ্রামে মেট্রোরেলের মেগা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব দেয়। এটি তারা সম্পূর্ণ নিজেদের খরচে করে দিতে আগ্রহ দেখায়। এরপর তারা কিছু কাজও করে। চীন এখান থেকে আয় করে সরকারের সঙ্গে লভ্যাংশ ভাগ করবে। এটি তেমন জটিল কিছু নয়। হয়তো ২০ থেকে ২২ বছর তারা এখান থেকে আয় করবে। পরে পুরো প্রজেক্ট সরকারকে বুঝিয়ে দেবে , তবে সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে বলা হচ্ছে, চীনের চারটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি শুধু সম্ভাব্যতা যাচাই নয়, প্রায় এক লাখ কোটি টাকার প্রকল্পটি বিনামূল্যে বাস্তবায়ন করতে সম্মত। একই প্রস্তাবে চীনা প্রতিষ্ঠান আরও একটি প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছে। সেটি হচ্ছে, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের পর থেকে শুরু করে মিরসরাই বঙ্গোপসাগর উপকূলে স্মার্ট সিটি বানাতে চায় তারা। মাঝখানে বাদ যাবে সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প এলাকা।

 সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের উন্নত শহরের আদলে এ স্মার্ট সিটিতে থাকবে হোটেল-মোটেলসহ উন্নত সুযোগ-সুবিধা। স্মার্ট সিটি প্রকল্প থেকে যা আয় হবে, তা চীনা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাগাভাগি করে নেবে। জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস জাগো নিউজকে বলেন, ‘চীনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে, তা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে জানিয়েছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

চীনের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দৈর্ঘ্যে প্রায় ৪০-৪৫ কিলোমিটার এবং প্রস্থে এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে এ স্মার্ট সিটি গড়ে তোলা হবে। সাগরের ডেড অ্যান্ড (শেষপ্রান্ত) বিধায় এখানে উপশহর গড়ে উঠলে ক্ষতি হবে না। দেশে এটি নতুন কনসেপ্ট (ধারণা)। বিশ্বের বিভিন্ন দেশে এভাবে সাগর উপকূলে শহর গড়ে তোলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চীন এখান থেকে আয় করে সরকারের সঙ্গে লভ্যাংশ ভাগ করবে। এটি তেমন জটিল কিছু নয়। হয়তো ২০-২২ বছর তারা এখান থেকে আয় করবে। পরে পুরো প্রজেক্ট সরকারকে বুঝিয়ে দেবে।’


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর