শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৫ পিএম, ২০২০-০৯-১৪
নগরের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নুরনবী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত আবুল কাদেরের ছেলে। তার বয়স ২৮ বছর।
প্রত্যক্ষদর্শী মো. ইলিয়াস বলেন, একটি কাভার্ড ভ্যান টেনে নিয়ে যাচ্ছিল নষ্ট আরেকটি কাভার্ড ভ্যান। ভ্যান দুটি দ্রুত গতিতে যাওয়ার সময় রাতের বেলা সিটি করপোরেশনের রাস্তা মেরামতের কাজ করা নুরনবী নষ্ট কাভার্ড ভ্যানটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত ওই শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited