চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৫৪ পিএম, ২০২২-০২-২৪

 অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৪), বশির আহম্মেদ রনি (৩৫) ও মো. আবুল হোসেন সজীব (২৮) ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।

তিনি বলেন, পুরাতন রেলওয়ে স্টেশন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে ছিনতাই-ডাকাতি করার জন্য কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়ন বড়ুয়া, অনুপ কুমার বিশ্বাস, মো. সাইফুল আলম ও রণেশ বড়ুয়া।

 এ সময় সন্দেহভাজন ৮ জনকে একত্রে দেখা যায়। তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতার তিনজনের দেহ তল্লাশি করে আনোয়ার হোসেন থেকে একটি দেশি এলজি, ২ রাউন্ড কার্তুজ, বশির আহম্মেদ রনি ও  আবুল হোসেন সজীবের কাছ থেকে ২টি টিপ ছোরা  পাওয়া যায়।

ওসি বলেন, গ্রেফতার তিনজন রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েছিল। তারা দুপুর থেকে শুরু করে সন্ধ্যা, রাত ও ভোরবেলায় স্টেশনের যাত্রী ও পথচারীদের অবৈধ অস্ত্র-গুলি ও চাকু-ছোরার ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়ে শলাপরামর্শ করছিল। তারা বিভিন্ন সময় সহযোগীরাসহ সিএনজি অটোরিকশাযোগে দুপুর থেকে ভোর পর্যন্ত কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় ছিনতাই-ডাকাতি করে। বিভিন্ন কৌশল অবলম্বন করে কখনও বাসযাত্রীদের কখনও পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীদের জিম্মি করে মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি-ছিনতাই করে থাকে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর