শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:৪৯ পিএম, ২০২২-০২-২৪
চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ মোঃ রাশেদুল আলম (২৬) নামে এক এজাহারভুক্ত পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে দক্ষিণ পাহাড়তলীর আমতলী পাড়ার স্বন্দ্বীপ কলোনী থেকে তাকে আটক করা হয়। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিন্দুরখাঁন সাইটুলা গ্রামের মৃত মো.ইউসুফের পুত্র।
তদন্তকারী এসআই(নিঃ) মোঃ হারুনুর রশিদ সূত্রে জানা যায়, মোঃ রাশেদুল আলম পেনাল কোডের এজাহারভুক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকার আমতলী পাড়ার স্বন্দ্বীপ কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে ধৃত আসামী ও তাহার সঙ্গীয় সহযোগী নাছিরের নিকট একটি আগ্নেয়াস্ত্র আছে।
উক্ত আগ্নেয়াস্ত্রটি তাহারা বিভিন্ন সময় গরু চুরিসহ ছিনতাই কাজে ব্যবহার করে। ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের উঠানের দক্ষিণ পার্শ্বের কাঠের লাকড়ির স্তুপের ভিতর থেকে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা। এব্যাপারে থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited