চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে যানজট নিরসনে ওসির নেতৃত্বে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

বিশেষ প্রতিনিধি ::    |    ০৭:৩২ পিএম, ২০২০-০৯-১৪

আনোয়ারা চাতরী চৌমুহনী মোড়ে যানজট নিরসনে ওসির নেতৃত্বে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক চাতরী চৌমুহনী বাজারে যানজট নিরসনে সোমবার  দুপুরে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে।  এ সময় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে সড়কটি যানজট মুক্ত করা হয়। পথচারী ও বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ব্যস্ততম এ এলাকার রাস্তা প্রশ্বস্থ করার পরও সড়কের উভয় পাশ দখল করে অবৈধ দোকানপাট ও যেখানে সেখানে অটো স্ট্যান্ড বসানোর কারণে প্রতিদিন নিত্য যানজট লেগেই থাকে। দিনভর যানজটের কারণে পথচারী ও পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। রোগী নিয়ে এ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকে। চাতরী চৌমুহনী বাজার এলাকার ব্যবসায়ী করিম শাহ জানান, বাজারের প্রধান সড়কে প্রতিদিনই যানজট লেগে থাকে। এতে ক্রেতারা চলাচল করতে পারে না। ফুটপাত দখল করে ফলের দোকানসহ বিভিন্ন ধরনের পসরা বসিয়ে ব্যবসা করে যাচ্ছেন। এতে ফুটপাত পথচারীরা ব্যবহার করতে পারছে না। এর ফলে আমাদের প্রতিষ্ঠানে ক্রেতারা আসতে পারছে না। তিনি আরো বলেন, আমি থানার ওসিকে ধন্যবাদ জানাই তিনি নিজের উদ্যোগে যানজট ও ফুটপাত উচ্ছেদ করেছেন। এ সড়ক ব্যবহারকারী ভুক্তভোগী পথচারীরা বলেন, ফুটপাত দখল মুক্ত হলে পথচারীদের চলাচলে সুবিধা হয়। ফুটপাত করা হয়েছে পথচারীদের জন্য। এখানে দোকানপাট বসানোর জন্য ফুটপাত করা হয়নি। ওসি সাহেবকে ধন্যবাদ জানাই তিনি নিজে উদ্যোগ নিয়ে ফুটপাত দখল মুক্ত করেছেন। এই অভিযান অব্যাহত রাখতে হবে। এছাড়াও তিনি যেখানে সেখানে গাড়ী পার্কিং নিষিদ্ধ করেছেন। এদিকে চাতরী চৌমুহনী মোড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে ও অভিযান পরিচালনা করে রাস্তার উপর বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় ট্রাফিক পুলিশের সহয়তায় যত্রতত্র পার্কিং এর কারণে ৫টি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এ বিষয়ে আনোয়ারা  থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, জনস্বার্থে নিয়মিত আমাদের এই অভিযান চলবে। এতে ফুটপাত দখল মুক্ত হবে। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। রাস্তায় যেখানে সেখানে অটো স্ট্যান্ড করা যাবে না। রিকশা রাখা যাবে না। সকলের সহযোগিতায় চাতরী চৌমুহনী বাজারে একটি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হবে।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর