শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২২-০২-২০
প্রথম চার টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছিল শ্রীলঙ্কা। তাই পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল দলটির জন্য মর্যাদা রক্ষার।
এমনই ম্যাচে কুশল মেন্ডিস ও দাসুন শানাকার ব্যাটিং দৃড়তায় জয় নিয়ে মাঠ ছাড়ল সফরকারীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৫ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা অজিরা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ইনিংসের এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দলীয় ৭১ রান পর্যন্ত নিয়মিত বিরতিতে ৪ উইকেট হারায়। তবে ওপেনার মেন্ডিস অবিচল থাকেন। আর পঞ্চম উইকেট জুটিতে তিনি অধিনায়ক শানাকার সঙ্গে স৬৪ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিই দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।
শানাকা শেষ ওভারের চতুর্থ বলে কেন রিচার্ডসনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তিনি ৩১ বলে ২টি ছক্কায় ৩৫ করেন। তবে মেন্ডিস ৬৯ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকনে। তিনি ৫৮ বলে ৫টি চার ও একটি ছক্কা হাঁকান।
অজি বোলার কেন রিচার্ডসন ২টি উইকেট পান। এছাড়া অ্যাশটন অ্যাগার একটি উইকেট দখল করেন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভালো শুরু পায়নি। দলীয় ১২ রানে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও বেন ম্যাকডারমোটকে হারায় তারা। এরপর কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে না পারলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় দেড়শ রানের গণ্ডি পার করে তারা। সর্বোচ্চ ২৭ বলে ৪৩ করে অপরাজিত থাকেন ম্যাথিউ ওয়েড। গ্লেন ম্যাক্সওয়েল ২৯ রান করেন। এছাড়া জস ইংলিস ২০ বলে ২৩ রান করেন।
লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ও দুশমন্থ চামিরা ২টি করে উইকেট লাভ করেন।
অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন মেন্ডিস।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited