চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গুনিয়া এলোমেলো গাড়ি পার্কিং,সড়ক শৃঙ্খলায় এএসপির দিনভর অ্যাকশন

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৭:২৯ পিএম, ২০২০-০৯-১৪

রাঙ্গুনিয়া এলোমেলো গাড়ি পার্কিং,সড়ক শৃঙ্খলায় এএসপির দিনভর অ্যাকশন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাকে এলোমেলো ও  যানজটমুক্ত করতে দিনভর অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো.আনোয়ার হোসেন শামীম।  
আজ (১৪ সেপ্টেম্বর)সকাল থেকে রোয়াজার হাট, পৌরসভা, চন্দ্রঘোনা, মরিয়মনগরসহ গুরুত্বপূর্ণ  বাজার গুলোতে এলোমেলো গাড়ি পার্কিং প্রতিরোধ করতে এই অভিযান পরিচালনা করা হয়, কাপ্তাই সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে অনেকটাই যানজটমুক্ত হয়েছে।
এদিকে সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ব্যস্ততম বাজার রোয়াজার হাট হতে অভিযান শুরু হয়ে ঘণ্টাব্যাপী বাজার জুড়ে এই অভিযান চালানো হয় পাশাপাশি গাড়ির চালক ও পথচারীদের সচেতন করা  অব্যাহত থাকে। অভিযানকালে এলোমেলোভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে রাস্তা থেকে সরিয়ে ১০ ফুট দূরে করে  নির্ধারিত জায়গায় সুশৃঙ্খলভাবে দাঁড় করাতে বাধ্য করা হয়,ইচ্ছে মত গাড়ি পার্কিং,যাত্রী ওঠানামা, না করার জন্য বলা হয়।
উপস্থিত কিছু স্থানীয় পথচারী জানান অসহনীয় যানজটের কারণে রাঙ্গুনিয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ডসহ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যাবলী চরমভাবে ব্যহত হচ্ছিল। রাঙ্গুনিয়ায় এমন অভিযান খুব প্রয়োজন ছিলো। নির্দিষ্ট কয়েকটি বাজার কেন্দ্রিক প্রবল জ্যামের কারণে ১০ মিনিটের রাস্তা পার হতে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ যে, তারা অবশেষে মানুষের মনের ভাষা পড়তে সক্ষম হয়েছেন। তবে অভিযানে সন্তোষ প্রকাশ করলেও  কয়েকদিন পর যানজট পরিস্থিতি যেন যেই লাউ সেই কদু না হয়ে পড়ে, এ ব্যাপারে নজর রাখতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
চট্টগ্রামে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার এএসপি আনোয়ার হোসেন শামীম কাপ্তাই সড়কে যানজট সৃষ্টিকারী এবং এলোমেলো গাড়ি পার্কিং এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রাস্তা জনগণকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে, এখানে আপনার আমার কারো ক্ষমতা নেই জনগণের জায়গা দখল করে সড়ক চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা। প্রাথমিক পর্যায়ে আমরা সকলকে সতর্কতাঃ স্বরূপ বলে যাচ্ছি অন্যথায় সড়ক বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন জনগণ যদি এই বিষয়ে পুলিশদের সহায়তা করে এবং যেখানে সেখানে না দাঁড়িয়ে গাড়িতে ওঠা নামা না করলে সড়ক বিশৃংখলা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
উল্লেখ্য যে,রাঙ্গুনিয়ার যানজট দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন রাস্তা, বিশেষ করে ব্যস্ততম কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্ট অসহনীয় যানজটে পতিত। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও সংশ্লিষ্টদের অসহযোগিতায় সেটি ফলপ্রসূ হয়নি। সদ্য আগত সার্কেল এএসপির গৃহীত উদ্যোগ টেকসই হলেই মাত্র সর্বস্তরের মানুষ এর সুফল লাভে সমর্থ হবেন বলে মনে করেন রাঙ্গুনিয়াবাসী। 
এ অভিযানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার এরশাদ হোসেন, সাংবাদিক আব্বাস হোসাইন  আফতাব, নিউজ রাঙ্গুনিয়ার সাংবাদিক,সহ রাঙ্গুনিয়া থানার কর্মকর্তাবৃন্দরা।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর