চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জলবায়ু পরিবর্তন দেশের জন্য ভয়ংকর সমস্যা: পরিকল্পনামন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৪:৩১ পিএম, ২০২২-০২-১৭

জলবায়ু পরিবর্তন দেশের জন্য ভয়ংকর সমস্যা: পরিকল্পনামন্ত্রী

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য ভয়ংকর সমস্যা। এ বিষয়ে বিশ্ব নেতারা অবগত। তবে সবচেয়ে গর্বের বিষয়, নানা প্রতিকূলতার মধ্যেও ঝড় ও দুর্যোগ মোকাবিলা করে আমাদের পূর্বপুরুষ ও মায়েরা এ মাটিতে বসবাস করছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডিজেস্টার রিস্ক অ্যাটলাস’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

ওয়েবিনারে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনেও আমরা ভালোভাবে টিকে আছি। আমাদের প্রধানমন্ত্রী নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছেন। আমাদের বন্ধুরাষ্ট্রগুলো নানা সহায়তা দিচ্ছে। আমরা উন্নত দেশের মতোই কাজ করছি। উপকূলীয় মানুষ, পিছিয়ে পড়া মানুষ যেন ভালো থাকে এ লক্ষ্যে কাজ করছি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে আশ্বস্ত করে এম এ মান্নান আরও বলেন, আপনারা জলবায়ু-সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা কমিশনে নিয়ে আসেন, আমরা আছি। দেখেশুনে এগুলো পাস করিয়ে দেবো। দেশের মালিক জনগণ, ফলে জনগণের জন্য কাজ করতে হবে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রসঙ্গে তিনি বলেন, এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংক একটা আবেগের নাম। এশিয়া মানেই বাংলাদেশ, এশিয়া মানেই বাংলাদেশের গ্রাম ও শহর।

ওয়েবিনারে যুক্ত হয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমি এরইমধ্যে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। ডেল্টা প্ল্যানকে উন্নয়নের ভিত্তি হিসেবে ধরে বিনিয়োগ করতে বলেছি। কারণ, টেকসই উনয়নের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা জরুরি। এজন্য শতবর্ষের এ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংও বক্তব্য রাখেন। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান ড. নুরুন নাহার।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর