শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৪২ পিএম, ২০২২-০২-১৫
নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওয়েল ফুডের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার মো. অলি উল্লাহ, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত। থানা সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাওয়ার সময় ব্যক্তিগত গাড়ি ধাক্কা দেয়। এর কারণ জানতে চান ম্যাজিস্ট্রেট।
এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে রানা নামে একজন তাঁর ওপর হামলা চালায়। এতে আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited